তফিজ উদ্দিন আহমেদ ,খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের খানসামা ডিগ্রি কলেজের আয়োজনে কারিগরি শিক্ষার গুরুত্ব ও বর্তমান প্রেক্ষাপট বিষয়ক শীর্ষক সেমিনার ১১ জুন রবিবার সকালে কলেজের হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
খানসামা ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সাইফুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে প্রধান আলোচক হিসেব বক্তব্য রাখেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট এর সাবেক বিচারপতি ও ইউনাইটেড খানসামার আহবায়ক মো.আশেকুর রহমান। তিনি বর্তমান শিক্ষার প্রেক্ষাপটে কারিগরি শিক্ষার গুরুত্ব তুলে ধরে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। সেমিনার শেষে তিনি কলেজ মাঠে বৃক্ষ রোপন করেন। বৃক্ষরোপণ শেষে উক্ত প্রতিষ্ঠানের শিক্ষক/শিক্ষিকাদের সঙ্গে মত বিনিময় করেন।এসময় সেমিনারে সকল শিক্ষক/শিক্ষিকা, শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।


