তফিজ উদ্দিন আহমেদ,খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলায় নাগরিক প্লাটফর্ম ও অন্যান্য স্টোক হোল্ডারদের সাথে যুবক-যুবতীদের হুইসেন ব্লোয়ার হিসেবে অন্তর্ভুক্তিকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ জুন) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে ডেমক্রেসিওয়াচের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। ডেমক্রেসিওয়াচের জেলা সমন্বয়কারী কামরুজ্জামানের সঞ্চালনায় এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: তাজ উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান রিয়াজুল ইসলাম বাবুল, বীর মুক্তিযোদ্ধা রোস্তম আলীসহ শিক্ষক, এনজিও প্রতিনিধি, সংবাদক এস এম রকি,তফিজ উদ্দিন আহমেদসহ যুবক-যুবতীরা।


