খানসামায় তৃতীয় বারের মতো মন্ত্রী হলেন মাহমুদ আলী

তফিজ উদ্দিন আহমেদ,খানসামা(দিনাজপুর)প্রতিনিধিঃ দিনাজপুর-৪ খানসামা-চিরিরবন্দর র্নিবাচনী আসনে আওয়ামী লীগ দলীয় নৌকা র্মাকা নিয়ে আবুল হাসান মাহমুদ আলী র্নিবাচিত হওয়ার পর মন্ত্রী হিসেবে গত বৃহস্পতিবার সন্ধায় বঙ্গভবনে নতুন মন্ত্রীসভার সদস্যদের সাথে শপথ গ্রহন করেন।শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন ।

নতুন সরকারের র্অথমন্ত্রীর দায়িত্ব পাওয়ায় এলাকার র্সবস্তরের জনসাধারণ অভিনন্দন জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ।বিপুল ভোটে বিজয়ী এবং গৌরব উজ্জল দলীয় নেতৃত্ব প্রতিষ্ঠার আন্দোলনের অকুতভয় জনদরদী বিপ্লবী কণ্ঠস্বর মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর জন্য শুকরিয়া আদায় করেণ এলাকাবাসী।তিনি আওয়ামীলীগ সরকারের বিগত ৪ বারের মেয়াদে দূর্যোগ ও ত্রাণ মন্ত্রী ,পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন।এবার নতুন মেয়াদে আবুল হাসান মাহমুদ আলীর যাত্রা শুরু হয়েছে অর্থ মন্ত্রী হিসেবে । এদিকে মন্ত্রীকে সংর্বধনা প্রদানেরর জন্য খানসামা উপজেলা র্নিবাহী অফিসার মোঃ তাজ উদ্দিন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রস্তুতি গ্রহন করেছেন।