খানসামায় দিনব্যাপী মৎস চাষীদের প্রিশক্ষণ

তফিজ উদ্দিন আহমেদ,খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের খানসামায় “নিরাপদ মাছে ভরবো দেশ,গড়বো স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্য সামনে রেখে মাছ চাষে খাদ্য ও পানি ব্যবস্থাপনা বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ হয়েছে।
১৯ ডিসেম্বর সকালে বি,আর,ডি,বি প্রশিক্ষণ কক্ষে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের বাস্তবায়নে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
২০২৩-২৪ অর্থবছরে রাজস্ব বাজেটের আওতায় উপজেলার তালিকাভুক্ত মৎস্য চাষীদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়।আধুনিক মাছ চাষে খাদ্য-পানি ব্যবস্থাপনায় সার্বিক আলোচনা করেন দিনাজপুর জেলা মৎস্য কর্মকর্তা মো. আশরাফুজ্জামান,উপজেলা মৎস্য কর্মকর্তা শাম্মী আখতার,উপজেলা মৎস অফিসের মামুন সরকার,মৎস্যচাষী সিরাজ উদ্দিন ও রুপালি আক্তার সহ উপজেলার  সকল মৎস্যচাষীগণ উপস্থিত ছিলেন।