খানসামায় নবনির্মিত একাডেমিক ভবনের  উদ্বোধন

তফিজ উদ্দিন আহমেদ,খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুর জেলার খানসামা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ২ও ৩ তলা একাডেমিক ভবনের     উদ্বোধন করেন  দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য, অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী এমপি।
গত ২২ আগস্ট দুপুরে উক্ত বিদ্যালয়ের ভবনটি উদ্বোধনের পর বিদ্যালয় মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মারুফ হাসানের সভাপতিত্বে ও উক্ত প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন, নির্বাহী প্রকৌশলী এস. এম শাহিনুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মনজুরুল হক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলামসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী।