তফিজ উদ্দিন আহমেদ,খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃদিনাজপুরের খানসামা উপজেলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করলেন মো. তাজ উদ্দিন। গত রোববার বেলা ৩টায় খানসামা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে তিনি যোগদান করেন।
জানা গেছে, যোগদানের পূর্বে তিনি দিনাজপুর জেলা প্রশাসকের সিনিয়র কমিশনার হিসেবে কর্মরত ছিলেন। তাঁর নিজ জেলা যশোর। নতুন ইউএনও তাঁর মেধা, সততা, বিচক্ষণতা, কর্তব্যনিষ্ঠা ও দক্ষতার অপূর্ব সংমিশ্রণে নতুন কর্মস্থল খানসামা উপজেলার জনগণকে সার্বিক সেবাদানের মাধ্যমে অত্যাধুনিক ও উন্নয়নের মডেল হিসেবে খানসামাকে দেশব্যাপী পরিচিতি করিয়ে দিতে সদা তৎপর থাকবেন বলে উপজেলাবাসীর প্রত্যাশা।
নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাজ উদ্দিন সকালের সময়কে বলেন, সকলের সহযোগিতায় এ উপজেলাকে আরো সমৃদ্ধ করতে সবাইকে নিয়ে একসাথে কাজ করব। খানসামা উপজেলা প্রশাসনকে জনবান্ধব হিসেবে গড়ে তুলবো। এছাড়া আমার সর্বোচ্চটা দিয়ে এ উপজেলার মানুষের পাশে থাকবেন বলে তিনি জানান।


