তফিজ উদ্দিন আহমেদ,খানসামা (দিনাজপুর) প্রতিনি ধি: দিনাজপুর জেলার খানসামা উপজেলা পরিষদের নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের ১১ জুলাই সকাল ১১ টার সময় উপজেলা পরিষদ সভাকক্ষে মাসিক সমন্নয় সভার মাধ্যমে প্রথম কর্মদিবস শুরু।
উপজেলা চেয়ারম্যানদের বরণ করেন নেন সকল বিভাগের কর্মকর্তা কর্মচারী, পুলিশ ৬ ইউপি চেয়ারম্যান,শিক্ষক,সাংবাদিক ও সমর্থকগণ ফুল দিয়ে প্রাণ ঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানানোর মধ্য দিয়ে বরণ করে নেওয়া হয়। নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ সহিদুজ্জামান শাহ্ এর সভাপতিতে ও উপজেলা নির্বাহী অফিসার তাজ উদ্দিনের সঞ্চালনায় সকল বিভাগের কর্মকর্তাদের সাথে পরিচয় পর্ব এবং বক্তব্য শেষে নব নির্বাচিত উপজেলা পরিষদে চেয়ারম্যান সহিদুজ্জামান শাহ্ বলেন খানসামা উপজেলার নান্দনিক ও সৃজনশীল জনবান্ধব উপজেলা হিসেবে গড়ার সাহস, সততা,যৌলুস এবং কর্মযোগ্যতা দিয়ে মানুষের অন্তরের অন্তরস্থলে জায়গা করে নিতে চাই।
উদ্ভাসিত ও বিকশিত করতে চাই সামাজিক উন্নয়নে মূল্যবোধ, আর্তমানবতার সেবায় আর অসহায়তাদের কল্যাণে নিবেদিত করবেন জীবনের অফুরন্ত মূল্যবান সময় বলে জানান। তিনি বলেন আমি আমার সৎ ও আদর্শিক কর্ম প্রতিভার দীপ্তি এবং জ্ঞানের গভীরতা দিয়ে মানুষের মন ছুঁয়েছি বলেই তৃতীয় বারের মতো নির্বাচিত হয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে আসতে পেরেছি। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, দৃঢ়তার সাথে আমি আমার ওপর অর্পিত দায়িত্ব নীতি এবং আদর্শের মধ্য থেকে সর্বোচ্চ আন্তরিকতার সাথে কাজগুলো সম্পাদন করে প্রশংসিত হওয়ার চেষ্টা করব। আপনাদের সকলের সহযোগিতা আমার একান্ত কাম্য।পরে উপজেলা নির্বাহী অফিসার তাজ উদ্দিনের সভাপতিত্বে উপজেলা আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়।


