খানসামায় প্রান্তিক কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ 

তফিজ উদ্দিন  আহমেদ, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামায় ৭১০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণের উদ্বোধন করা হয়েছে।
 ১৯ জুন  সোমবার দুপুরে কৃষি অফিস চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২২-২৩ অর্থবছরে খরিপ-২/২০২৩-২৪ মৌসুমে রোপা আমন (উফশী) ধান ও গ্রীষ্মকালীন পেঁয়াজ (নাবী) ফসলের চাষ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রত্যেক কৃষককে এ সার ও বীজ প্রদান করা হয়।
এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন। উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন আক্তারের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রাশিদা আক্তার, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সাইফুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে সকল কর্মকর্তা ও সুবিধাভোগী কৃষকগণ।