তফিজ উদ্দিন আহমেদ,খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ প্রতিবছরের ন্যায় খানসামা উপজেলার বিভিন্ন হাট বাজারে উঠতে শুরু করেছে আম। বিক্রেতারা রাজশাহীর এলাকার মিশ্রীভোগ আমের কথা বলে বিক্রি করছেন এই সব অপরিপক্ক আম। ভোক্তাদের অভিযোগ আম একটি গুরুত্বপূর্ণ মৌসুমি ফল যা বাজারে আসতে শুরু করেছে।
জানা গেছে রাসায়নিক দিয়ে পাকানো হচ্ছে আম। খানসামা উপজেলার আমের আটি শত্রু হতে আরও সপ্তাহ খানেক অপেক্ষা করতে হবে। কিন্তু খানসামায় অপরিপক্ক আমে বাজার সয়লাব হলেও দেখার কেউ নেই। সরজমিন ঘুরে দেখা গেছে কিছু ফলের দোকানে এবং উপজেলার অলিগলিতে ভাড়ে করে ও ভ্যানের উপর বসে এইসব অপরিপক্ক আম বিক্রি করছেন কিছু অসাধু ব্যবসায়ী। এক ক্রেতাকে জিজ্ঞাস করলে তিনি বলেন, আমি গতকাল ৫০ টাকা দরে ২কেজি আম কিনেছিলাম,কিন্তু আমগুলো কিনে আমি ঠকেছি।
আমের আঁটি শক্ত হয়নি। নেওয়ার সময় আমাকে বলেছি রাজশাহীর মিশ্রিভোগ আম।এখনতো আমে মিষ্টিই খুঁজে পাচ্ছিনা। আম ব্যবসায়ী বাবুল বলছেন, দেশের রাজশাহী ও সাতক্ষিরা অঞ্চলের আম আগে পেকে থাকে । তাই আমরা আমগুলো সৈয়দপুর মোকাম থেকে সংগ্রহ করে বিভিন্ন হাটবাজার ঘুরে ঘুরে বিক্রি করে থাকি। বিশেষজ্ঞরা অভিমত প্রকাশ করে বলছেন, মধুমাস শুরু না হলেও বাজারে আসতে শুরু করেছে পাকা আম।
তবে কিছু অসৎ ব্যবসায়ী ক্রেতার চাহিদার সুযোগ নিয়ে বেশি লাভের আশায় রাসায়নিক দিয়ে কৃত্রিম উপায়ে আম পাকান। আম কেনার সময় খেয়াল রাখলে কেমিক্যাল দিয়ে পাকানো আম সহজে চেনা যায়।


