তফিজ উদ্দিন আহমেদ, খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুর জেলার খানসামায় ২০২৩-২৪ অর্থ বছরে বোরো মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বোরো ধানের হাইব্রিড ও উপশী ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিা কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন।
১৩ ডিসেম্বর সকাল ১১ টার সময় অফিস চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ইয়াসমিন আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ এনামুল হাসান ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হাবিবা আক্তার প্রমুখ।উপজেলার ছয়টি ইউনিয়নে মোট ৩ হাজার কৃষককে প্রণোদনা দেয়া হয়। এর মধ্যে উপশী বীজ ৫ কেজি, ডেব সার ১০ কেজি,এমওপি সার ১০ কেজি হারে ১৫শ’ কৃষকে এবং হাইব্রিড ধানের বীজ ২ কেজি হারে ১৫শ’ কৃষককে প্রণোদনা প্রদান করা হয়।


