তফিজ উদ্দিন আহমেদ ,খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: ‘স্মার্ট বাংলাদেশ গড়ি, ভোক্তার স্বার্থে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করি’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্বের অন্যান্য দেশের মতোও সারাদেশের ন্যায় দিনাজপুরের খানসামা উপজেলায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস-২০২৪ পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে শুক্রবার (১৫ মার্চ) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাজ উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, ভোক্তাগণসহ সাংবাদিকবৃন্দ।


