খানসামায় ভ্যাপসা গরম-লোডশেডিংয়ে জনজীবন অতিষ্ঠ

তফিজ উদ্দিন আহমেদ, খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুর জেলার খানসামায় তীব্র তাপ প্রবাহে  ভ্যাপসা গরম আর পল্লীবিদ্যুতের ঘনঘন লোডশেডিংএ  জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে।ভ্যাপসা গরমে দিন দিন বেড়েই চলেছে লোডশেডিং।এই গরমে মানুষ বিদ্যুৎ  চালিত ফ্যানের বাতাসে আরাম করত।
 বর্তমানে গরম থেকে অব্যাহতি পাওয়ার জন্য বা জীবন ধারণ করতে  অধিকাংশ মানুষের ঘরে হাতপাখা পর্যন্ত নেই।দিনাজপুর  পল্লী  বিদ্যুৎ সমিতি-১, খানসামা উপজেলাকে শতভাগ বিদ্যুতায়িত  উপজেলা হিসেবে ঘোষণা দিলেও এখন সরবরাহ করতে পারছেনা চাহিদা মতো বিদ্যুৎ। তাপপ্রবাহের বিদ্যুৎ না থাকায় মানুষ সহ গবাদিপ্রাণী,পোল্ট্রি কে  নিয়ে বিপাকে পড়েছে খামারীরা।রাইস মিল ইন্ডাস্ট্রিজ  গুলোরও অবস্থা খুবই খারাপ। স্কুল-কলেজ-মাদ্রাসার ছাত্র ছাত্রী শিক্ষকরাও তাপপ্রবাহে অসুস্থ হয়ে পড়ছে।  এদিকে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস মোতাবেক দেশে আগামী এক সপ্তাহ ব্যাপী চলমান মৃদু থেকে (৩৬-৩৮সে.) থেকে মাঝারী  (৩৮-৪০ সে.) কিংবা   কোথাও কোথাও তীব্র (৪০-৪২সে.) তাপ প্রবাহ চলমান থাকতে পারে বলে জানা যায়।লোডশেডিংএ অফিস  আদালতে মানুষের নানাহ কাজে বিঘ্নিত ঘটছে।