তফিজ উদ্দিন আহমেদ, খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ খানসামায় দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ।
উপজেলা প্রশাসনের আয়োজনে খানসামা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সকাল ৯ টার সময় জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা চেয়ারম্যান শফিউল আযম চৌধুরী লায়ন সঙ্গে ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ তাজ উদ্দীন সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোখলেছুর রহমান ও থানা অফিসার ইনচার্জ মাজাহারুল ইসলাম। সন্ধের সময় মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


