খানসামায় সওজ বিভাগ সড়কের মরা গাছ  ভেঙে পড়ে দুর্ঘটনার আশঙ্কা

তফিজ উদ্দিন আহমেদ,খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের ঐতিহ্যবাহী উপজেলা খানসামা-দারোয়ানী সড়ক ও জনপথ বিভাগ সড়কের উপর অবস্থিত ৫/৬ টি আম কাঁঠাল গাছ বহুদিন ধরে মরা অবস্থায় ঝুঁকিপূর্ণভাবে দাঁড়িয়ে রয়েছে। ওইসব মরা গাছগুলোর বয়স প্রায় ৮০ বছর।উপজেলার গোবিন্দপুর গ্রামের সওজ  বিভাগ সড়কের পাশের বাড়ির মালিক রব্বানীর ঘরের উপর একটি বড় মরা  আম গাছের ডালপালা ভেঙে চৌচালা টিন ঘর এর টিন  নষ্ট হয়ে যাওয়ার দৃশ্য প্রতিনিধিকে সরেজমিনে দেখিয়ে বলেন,মরা আমটির পাশে নিজদিয়েই পল্লী বিদ্যুতের মেইন লাইনের তার দিয়ে বিদ্যুৎ চালু থাকায় পাড়ার লোকজন তারের উপর বা বাড়ির উপর মরা আম গাছ ভেঙ্গে পরে যেকোনো সময় দুর্ঘটনা ঘটার  আশঙ্কায়  আতঙ্কে রয়েছেন।
এছাড়াও  উপজেলা সদরে একরামুলের মার্কেটে বৃহত একটি মরা কাঁঠাল গাছ,ছলেমানের বাড়ির উপর মরা আমগাছ ও আমতলী বাজারের বিভিন্ন স্থানে কয়েকটি মরা আম গাছ দৃশ্যমান রয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত মরা গাছগুলো কর্তন করে অপসারণের ব্যবস্থা গ্রহণের জন্য এলাকাবাসী জোর দাবি জানিয়েছেন।