খানসামায় সামাজিক সম্প্রীতি ও নাগরিকত্ব বিষয়ক কর্মশালা 

তফিজ উদ্দিন আহমেদ,খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: খানসামা উপজেলার পাকেরহাট কমিউনিটি হল রুমে  আয়োজিত নাগরিকত্ব বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়। ১১জুলাই সকাল দশটার সময় কর্মশালার উদ্বোধন করেন দি হাঙ্গার প্রজেক্টের ডিএফ ফিয়াজ শরীফ তামাল, আদর্শ নাগরিক হওয়ার বৈশিষ্ট্য, বাংলাদেশে বিভিন্ন পরিচয়ে বহু মানুষের সমন্বয়ে গঠিত বিষয় তুলে ধরে বিষদ  আলোচনা করেন।
দি  হাঙ্গার প্রজেক্ট এর  ইয়থ ফেলাে প্রশিক্ষণ মোহাম্মদ তারিক-উল- ইসলাম তানিম ও খানসামা উপজেলার পিএফজি প্রতিনিধি কো-অডিনেটর মোঃ নুরুল হক। দিনব্যাপী কর্মশালায় এলাকার ২৭ জন প্রশিক্ষনার্থী অংশগ্রহণ করেন।