তফিজ উদ্দিন আহমেদ,খানসামা(দিনাজপুর)প্রতিনি ধিঃ খানসামায় নতুন বছরের প্রথম দিন সারাদেশের ন্যায় টংগুয়া শিশু কানন বিদ্যানিকেতন চত্বরে দুপুর ১২টার সময় বই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।নতুন বছরের প্রথম দিন নতুন বইয়ের সুগন্ধ নিতে পেড়ে আনন্দে মেতে উঠেছে ক্ষুদে শিক্ষার্থীরা।
বই বিতরণ উৎসবে শিশুকানন বিদ্যা নিকেতনের প্রতিষ্ঠাতা তফিজ উদ্দিন আহমেদ, পরিচালক রানী আক্তার ও অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) সুবোধ রায় প্রাথমিক স্তরের সরকারি বই বিনামূল্যে প্রদান করেন। এ সময় স্কুলের সকল শিক্ষক,ছাত্র-ছাত্রীসহ অভিভাবকগণ উপস্থিত ছিলেন। খুদে শিক্ষার্থীরা নতুন বই হাতে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে উঠে।


