তফিজ উদ্দিন আহমেদ,খানসামা(দিনাজপুর)প্রতিনি ধি: দিনাজপুরের খানসামায় ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৪ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে দিনব্যাপী গৃহীত নানা কর্মসূচী গ্রহন করা হয়েছে। আগামী ২৬ মার্চ খানসামা উপজেলা প্রসাসনের আয়োজনে দিবসটি উদযাপন উপলক্ষে বর্ণিত কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রনালয়ের মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি ভার্চুয়ালী সংযুক্ত থাকতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন বলে জানান উপজেলা নির্বাহী অফিসার মোঃ তাজ উদ্দীন।
১৯৭১ সালের ২৬ মার্চের প্রথম প্রহরে সর্বকালে সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে সর্বস্তরের জনতা মুক্তি সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে এবং অর্জিত হয় গৌরবোজ্জ্বল ২৬ মার্চ এই স্বাধীনতা।


