খানসামা উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত

তফিজ উদ্দিন আহমেদ,খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: খানসামা উপজেলা পরিষদের মাসিক সভা ও আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৩ জুলাই উপজেলা পরিষদ সভা কক্ষে নবাগত ইউএনও মো:তাজ উদ্দীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন,উপজেলা ভাইস চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান এটিএম সুজাউদ্দিন লুহিন শাহ্, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনজিল আফরোজা পারভীন, থানা অফিসার ইনর্চায চিত্তরঞ্জন রায়, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মকলেছুর রহমান,উপজেলার ৬ ইউপি চেয়ারম্যানগণ, উপজেলার সকল বিভাগের কর্মকর্তাবৃন্দ,মুক্তিযোদ্ধাগণ ও সাংবাদিক গণ উপস্থিত ছিলেন।