রাজধানীর খিলক্ষেত লেক সিটির একটি ১৬ তলা আবাসিক ভবনের ১১ তলায় আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট কাজ করছে।
এখনও আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করে কুর্মিটোলা ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার আলামিন বলেন, লেক সিটি ভবনের ১১তলায় আগুন লেগেছে বলে আমরা খবর পেয়েছি।


