এস,এম,মনির হোসেন জীবনঃ রাজধানীর খিলক্ষেত থানার স্বদেশ প্রোপার্টি এলাকায় একদল মাদক ও অস্ত্র ব্যবসায়ীর সঙ্গে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) এর কথিত বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছেন। নিহতের নাম মিজানুর রহমান মিন্টু ওরফে মেঘা মিন্টু (৩৪)। এঘটনায় র্যাবের এক সদস্য আহত হয়েছে।
নিহতের নাম মিজানুর রহমান মিন্টু ওরফে মেঘা মিন্টু (৩৪)। পরে র্যাব সদস্যরা ঘটনাস্থল থেকে ১টি শুটার গান , ২টি শর্টগান, ১০ টি কার্তুজ ও বিপুল পরিমাণ ইয়াবা জব্দ করেছে। র্যাব বলছে, নিহত মেঘা মিন্টু একই সঙ্গে মাদক ও অস্ত্র ব্যবসায় দীর্ঘদিন ধরে জড়িত ছিলেন।
রোববার দিবাগত রাত সোয়া ১টার দিকে রাজধানীর খিলক্ষেত থানার স্বদেশ প্রোপার্টি এলাকায় র্যাব ও সন্ত্রাসী, অন্ত্র ও মাদক ব্যবসায়ীদের মধ্যে এ বন্দুকযুদ্বের ঘটনা ঘটে।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারি পরিচালক সিনিয়র এএসপি মো: মিজানুর রহমান ভুঁইয়া আজ সোমবার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রোববার দিবাগত রাত সোয়া ১টার দিকে রাজধানীর খিলক্ষের থানার স্বদেশ প্রোপার্টি এলাকায় একদল অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী গোপনে অবস্থান করছে। এমন গোপন সংবাদ পেয়ে র্যাব-১,উত্তরার একটি দল সেখানে পৌছালে র্যাবের উপস্থিতি টের পেয়ে র্যাব সদস্যদের লক্ষ্য করে প্রথমে গুলি ছোড়ে সন্ত্রাসী ও অস্ত্র ব্যবসায়ীরা। এসময় র্যাব-১ সদস্যরাও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। এসময় উভয়ের মধ্যে কিছুক্ষণ গুলিবিনিময় হয়। পরে ঘটনাস্থল থেকে এক র্যাব সদস্যসহ দুজনকে আহত অবস্থায় রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে মাদক ব্যবসায়ী মিজানুর রহমান মিন্টু ওরফে মেঘা মন্টুকে মৃত ঘোষণ করেন কর্তব্যরত চিকিৎসক।
সিনিয়র এএসপি মো: মিজানুর রহমান ভুঁইয়া বলেন, ‘এ ঘটনায় র্যাব-১ এর এক সদস্য আহত হয়েছেন। এছাড়া ঘটনাস্থল থেকে ১টি শুটার গান , ২টি শর্টগান, ১০ টি কার্তুজ ও বিপুল পরিমাণ ইয়াবা জব্দ করা হয়েছে। এঘটনায় র্যাব-১ এর পক্ষ থেকে ডিএমপি খিলক্ষেত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
ডিএমপি খিলক্ষেত থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: বোরহান উদ্দিন আজ সোমবার দুপুর ১২টায় ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, র্যাবের সাথে কথিত বন্ধুক যুদ্বে নিহত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী মিজানুর রহমান মিন্টু ওরফে মেঘা মন্টুর মরদেহ উদ্বারের পর ময়নাতদন্তের জন্য তার লাশ ঢামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় র্যাবের পক্ষ থেকে এখনও পর্যন্ত থানায় কোন মামলা কিংবা অভিযোগ দায়ের করা হয়নি।


