খুলনায় মোটরসাইকেল-ভ্যান সংঘর্ষে নিহত ৩

সড়ক দুর্ঘটনা

জেলা ডেস্কঃ খুলনার পাইকগাছা উপজেলায় মোটরসাইকেল ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। বুধবার সকাল ১০টার দিকে উপজেলার শিববাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পাইকগাছা থানার ওসি ওবায়দুর রহমান জানান, সকালে শিববাটি ব্রিজের কাছে মোটরসাইকেল এবং ভ্যানের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভ্যানচালক ইসমাইল হোসেন, মোটরসাইকেলচালক ও আরোহী ঘটনাস্থলেই নিহত হন। তাদের দুজনের পরিচয় জানা যায়নি।

তিনি জানান, দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও ভ্যান জব্দ করা হয়েছে। ময়নাতদন্তের জন্য নিহতদের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।