খুলনায় ইয়াবাসহ পুলিশ আটক

আটক
জেলা প্রতিবেদকঃ খুলনায় ইয়াবা কারবারির সঙ্গে জড়িত থাকার অভিযোগে মো. আকাশ রহমান (৩৫) নামে এক পুলিশ সদস্যকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ১৪২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে মহানগরের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
এ ঘটনায় তার বিরুদ্ধে খুলনা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আকাশ বাগেরহাট জেলার ফকিরহাট থানার বাহিরদিয়া পুলিশ ক্যাম্পে কর্মরত ছিলেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর খুলনা ‘ক’ সার্কেলের পরিদর্শক হাওলাদার সিরাজুল ইসলাম  জানান, মহানগরের সার্কিট হাউজ মাঠ সংলগ্ন শাহীন আবাসিক হোটেলে অভিযান চালানো হয়। এ সময় হোটেলের একটি কক্ষ থেকে পুলিশ সদস্য আকাশ রহমানকে আটক করা হয়।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম বাহার বুলবুল জানান, ইয়াবাসহ পুলিশ সদস্য আটকের ঘটনায় মামলা হয়েছে। আসামিকে আদালতে সোপর্দ করা হবে।