নিজস্ব প্রতিবেদক, খুলনা : খুলনায় চিকিৎসক গৌরাঙ্গ দাস হত্যা মামলায় রাসেল ঢালী নামে এক যুবককে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার দুপুরে খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোসাম্মাৎ দিলরুবা সুলতানা এ রায় ঘোষণা করেন। এ সময় আসামি রাসেল ঢালী আদালতে উপস্থিত ছিলেন।
গৌরাঙ্গ চন্দ্র দাসের মালিকানাধীন ক্লিনিকের ওয়ার্ড বয় হিসেবে কর্মরত ছিলেন রাসেল ঢালী।
মামলার বিবরণে জানা গেছে, নগরীর মৈত্রী নার্সিং হোমের ওয়ার্ড বয় রাসেল ঢালীর সঙ্গে একই নার্সিং হোমের এক নার্সের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি টের পেয়ে ডা. গৌরাঙ্গ দাস বাধা দেন। এতে রাসেল ক্ষুব্ধ হয়ে ২০১৩ সালের ১৭ নভেম্বর গৌরাঙ্গ দাসকে কুপিয়ে হত্যা করেন। ওই দিন রাতেই তার স্ত্রী মিতা রানী ভৌমিক বাদী হয়ে ওয়ার্ড বয় রাসেলকে একমাত্র আসামি করে খানজাহান আলী থানায় হত্যা মামলা দায়ের করেন।


