খোকনের জামিন নামঞ্জুর

নরসিংদী প্রতিনিধি : আইনজীবীদের মাধ্যমে আদালতে তার জামিন আবেদন করা হলে আদালতের বিচারক বেগম ফাতেমা নজিব তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

২০১৬ সালে আন্দোলনের নামে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর ভেলানগরে গণপরিবহনে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে মামলাটি দায়ের করে পুলিশ।
নরসিংদীতে নাশকতার মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকনের জামিন নামঞ্জুর করেছেন জেলা ও দায়রা জজ আদালত। আদালতের নির্দেশে পরে তাকে কারাগারে পাঠানো হয়।

রোববার দুপুরে খায়রুল কবির খোকনকে নরসিংদী জেলা ও দায়রা জজ আদালতে হাজির করে পুলিশ।