গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধায় ট্রাক্টরচাপায় নজরুল ইসলাম (৭) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে।
রোববার সকালে সদর উপজেলার আদর্শপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নজরুল ওই গ্রামের নুরুন্নবী মিয়ার ছেলে। সে স্থানীয় মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র ছিল।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান জানান, সকালে স্কুলে আসার পথে একটি ট্রাক্টর নজরুলকে পেছন থেকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।


