এস,এম,মনির হোসেন জীবনঃ গাজীপুরের গাঁছা থানার বোর্ডবাজার এলাকা থেকে ৬৩ কেজি গাঁজা সহ সংঘবদ্ব মাদক চোরাচালানী চক্রের দুই সদস্যকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১)। আটককৃতরা হলেন- আব্দুর রহমান (২৫), পিতা- সিতু মিয়া, সাং- বানেশ্বর, থানা- মাধবপুর, জেলা- হবিগঞ্জ ও মোঃ মোরশেদ মিয়া (২৪), পিতা- মৃত আনসার আলী, সাং- উত্তর সুরমা, থানা- মাধবপুর, জেলা- হবিগঞ্জ। এসময় তাদের নিকট থেতে ২ টি মোবাইল ফোন, নগদ ৫ হাজার টাকা ও গাঁজা ভর্তি পিকআপটি জব্দ করা হয় ।
শুক্রবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে গাজীপুরের গাছা থানাধীন বোর্ড বাজারস্থ ঢাকা-ময়মনসিংহ রোডের পূর্ব পাশে আল মনসুর মার্কেট এর সামনে থেকে ৬৩ কেজি গাঁজা উদ্বার করে র্যাব-১ এর একটি দল।
র্যাবের আইনও গনমাধ্যম শাখার সহকারী পরিচালক সিনিয়র এএসপি মো: মিজানুর রহমান ভুঁইয়া আজ শনিবার দুপুরে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
র্যাব-১ উত্তরা, এর সংবাদ বিঞ্জপ্তিতে জানানো হয়, অফিস সুত্রে শুক্রবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে র্যাব-১, উত্তরা, ঢাকা এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, হবিগঞ্জ হতে পিকআপে করে মাদকের একটি চালান গাজীপুর হয়ে ময়মনসিংহ নিয়ে যাচ্ছে। এমন প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র্যাবের দলটি গাজীপুর মহানগরীর গাছা থানাধীন বোর্ড বাজার ঢাকা-ময়মনসিংহ রোডের পূর্ব পাশে আল মনসুর মার্কেটের সামনে একটি পিকঅপ আটক করে। পরে ওই পিকআপটি তল্লাশী করে পাটাতনের নিচে গোপনে লুকায়িত অবস্থায় ৬৩ কেজি গাঁজা সহ সংঘবদ্ব মাদক চোরাচালানী চক্রের দুই সদস্যকে আটক করা হয়। পরে গাড়িটি জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা র্যাবকে জানায়, তারা একটি সংঘবদ্ধ মাদক চোরাচালানকারী চক্রের সক্রিয় সদস্য। তারা হবিগঞ্জ সীমান্তবর্তী এলাকা দিয়ে ভারত হতে অবৈধভাবে চোরাচালানের মাধ্যমে গাঁজা নিয়ে আসে। পরবর্তীতে গাঁজার চালানগুলো বিভিন্ন পণ্যবাহী পরিবহনে করে ঢাকাসহ সারাদেশে মাদক ব্যবসায়ীদের নিকট সরবরাহ করা হয়। এই চক্রের অন্যতম সদস্য হবিগঞ্জ এলকার জনৈক মাদক ব্যবসায়ী। ধৃত মাদক ব্যবসায়ী আব্দুর রহমান ও মোরশেদ এর মাধ্যমে মাদকের চালান ঢাকা ও আশেপাশের এলাকায় নিয়ে এই সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের নিকট খুচরা ও পাইকারী মূল্যে বিক্রয় করে। তারা শুধু মাদক পরিবহনের জন্যই পিকআপটি ব্যবহার করে থাকে। এবিষয়ে আইনগন ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
ধৃত আসামী আব্দুর রহমান’কে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে পেশায় একজন পিকআপ চালক। সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। তার বিরুদ্ধে হবিগঞ্জের মাধবপুর থানায় একাধিক মাদক ও চুরির মামলা আছে। এসব মামলায় সে একাধিক বার কারাভোগ করেছে বলে জানা যায়। সে হবিগঞ্জ হতে রাজধানী ও আশোপাশের বিভিন্ন এলাকায় মাদকের চালান সরবরাহ করে। এযাবৎ ১০/১২ টিরও বেশী মাদকের চালান বিভিন্ন স্থানে সরবরাহ করেছে। সে চালানপ্রতি ১০ হাজার টাকা করে পায় বলে স্বীকার করে।
ধৃত আসামী মোরশেদ’কে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে পেশায় একজন অটোরিকশা চালক। এই চক্রের সাথে দীর্ঘদিন ধরে কাজ করছে। প্রাথমিক পর্যায়ে পিকআপ চালাতে শিখার জন্য ধৃত আসামী আব্দুর রহমানের কাছে আসলেও পরবর্তীতে তার প্রলোভনে মাদক পরিবহনের কাজ শুরু করে। এযাবৎ বেশ কয়েকটি মাদকদ্রব্যের চালান পরিবহনে সহযোগীতা করেছে। তাকে চালানপ্রতি ৫/৭ হাজার টাকা দেওয়া হয় বলে ধৃত আসামী জানায়। উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


