গাজীপুরে অগ্নিকাণ্ডে ১৭টি ঘর পুড়ে গেছে
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরে অগ্নিকাণ্ডে ১৭টি ঘর পুড়ে গেছে।
রোববার ভোরে গাজীপুর সিটি করপোরেশনের রাজেন্দ্রপুর এলাকার গজারিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
জয়দেবপুর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার হাসিবুর রহমান জানান, ভোর সাড়ে ৩টার দিকে গজারিয়াপাড়া এলাকায় সাইদুর রহমানের ভাড়াবাড়ির একটি ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা অন্য ঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আধাঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ১৭টি ঘর ও ঘরের আসবাবপত্র পুড়ে গেছে।
তিনি আরো জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।


