নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : রোববার সকালে গাজীপুরের জেলা ও দায়রা জজ এ কে এম এনামুল হক এই রায় দিয়েছেন। আসামিকে অন্য একটি ধারায় তিন বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলায় তিনজনকে খালাস দেওয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্ত আসামির নাম মো. নাঈম ওরফে মহিউদ্দিন নাঈম (২৪)। তিনি গাজীপুরের সিটি করপোরেশনের চতর এলাকার আব্দুল গফুরের ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে ছিলেন।
গাজীপুর আদালতের পরিদর্শক মো. রবিউল ইসলাম ও আদালত সূত্রে জানা গেছে, গাজীপুর সিটি করপোরেশনের হাতিয়াব দর্জিপাড়া এলাকার চুন্নু মোল্লার ছেলে জুলহাস মোল্লা (১৮) ব্যাটারিচালিত অটোরিকশা চালাতেন। ২০১৩ সালের ২৮ নভেম্বর সকালে অটোরিকশা নিয়ে তিনি বাড়ি থেকে বের হন। প্রতিদিনের ন্যায় দুপুরের খাবার খেতে বাড়িতে না এলে এবং মোবাইল ফোন বন্ধ পেয়ে স্বজনরা খোজাখুজি শুরু করে। এক পর্যায়ে রাত সাড়ে ৭টার দিকে হাতিয়াব এলাকার নোয়াইলের টেকের গজারি বনে জুলহাসের গলাকাটা লাশ পাওয়া যায়। লোকজনের মাধ্যমে জানতে পেরে নাঈমসহ তিনজন অজ্ঞাতনামা যাত্রীকে আসামি করে নিহতের বাবা জয়দেবপুর থানায় মামলা করেন।
তদন্ত কর্মকর্তা নরসিংদীর সিআইডির পরিদর্শক খোন্দকার জাহাঙ্গীর কবীর মামলায় নাঈম এবং একই এলাকায় বসবাসকারী হাসান ইমাম ওরফে রাব্বী (২৬), জহিরুল ইসলাম ওরফে ফরহাদ (২৫) ও রায়হান উদ্দিন ওরফে নীরবের (২৩) বিরুদ্ধে ২০১৬ সালের ১৮ ফেব্রুয়ারি আদালতে চাজশিট দাখিল করেন।
রায়ে হাসান ইমাম ওরফে রাব্বী, জহিরুল ইসলাম ওরফে ফরহাদ ও রায়হান উদ্দিন ওরফে নীরবকে খালাস দেওয়া হয়েছে।


