গাজীপুরে ট্রাকচাপায় এক যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরে ট্রাকচাপায় রবিউল ইসলাম (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন।

রোববার সকালে গাজীপুর সিটি করপোরেশনের বাসন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রবিউল রংপুরের পীরগঞ্জ উপজেলার করিমলক্ষ্মীপুর এলাকার আবুল ইসলামের ছেলে। তিনি বাসন এলাকায় ভাড়া থেকে পোশাক কারখানায় চাকরি করতেন।

নাওজোড় হাইওয়ে পুলিশের এসআই বিনয় কুমার সরকার জানান, সকাল সাড়ে ৬টার দিকে মহাসড়ক পার হওয়ার সময় ট্রাকচাপায় ঘটনাস্থলেই রবিউল ইসলাম নিহত হন। পরিবারের সদস্যদের আবেদনের ভিত্তিতে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।