নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার দক্ষিণ ভাংনাহাটি গ্রামে শনিবার বিদ্যুৎস্পৃষ্টে এক প্রকৌশলীর মৃত্যু হয়েছে।
নিহত প্রকৌশলী আসাদুজ্জামান সাদি (২৪) নরসিংদী জেলার রায়পুরা উপজেলার মেথিকান্দা গ্রামের মনিরুজ্জামানের ছেলে। সে দক্ষিণ ভাংনাহাটি গ্রামের নয়ন মিয়ার ভাড়া বাড়িতে থেকে স্থানীয় ইউনিলায়েন্স কারখানায় প্রকৌশলী পদে কর্মরত ছিলেন।
শ্রীপুর থানার উপপরিদর্শক (এস.আই) সৈয়দ আজিজুল হক ও স্থানীয়রা জানান, সকাল ৯টার দিকে বাসায় কাপড় ইস্ত্রি করার সময় আসাদুজ্জামান সাদি বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।
এসআই আরো জানান, খবর পেয়ে সকাল ১০টার দিকে লাশ উদ্ধার করা হয়। আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।


