গানের ভিডিওতে সারাটি জনম

নিউজ ডেক্সঃ  নতুন গান নিয়ে হাজির হচ্ছেন কণ্ঠশিল্পী সারোয়ার হোসেন ভুঁইয়া। গানটি প্রকাশ হচ্ছে ভিডিও আকারে। নতুন এ গানের নাম ‘সারাটি জনম’।প্রয়াত সামসুদ্দিন আহমেদ এছাকের কথা ও সুরে গানটির সংগীতায়োজন করেছেন অমিত। গানচিত্রে মডেল হিসেবে অভিনয় করেছেন আলভী মামুন ও আশফিয়া অহি। ভিডিওটি নির্মাণ করেছেন এম হক। নতুন গান সম্পর্কে সারোয়ার বলেন, ‘সারাটি জনম’ গানটির কথা, সুর ও সংগীত সব মিলিয়ে অসাধারন। চেষ্টা করে যাচ্ছি দর্শকদের ভালো কিছু উপহার দিতে। গল্প নির্ভর এই গান ও ভিডিওর সঙ্গে জড়িত সবাই নিজেদের জায়গা থেকে সেরাটা দিয়ে কাজ করেছেন। আশা করছি সবার ভাল লাগবে।’ এস এইচ বি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে খুব শীঘ্রই গানটির ভিডিও প্রকাশিত হবে বলে জানান এই কণ্ঠশিল্পী।