জেলা প্রতিনিধিঃ আকবরশাহ থানাধীন একে খান এলাকা থেকে মো. রাহিদুল ইসলাম প্রকাশ রাহাত কবির (২২) নামে এক গুজব রটনাকারীকে আটক করেছে র্যাব।
রাহাত ভোলা জেলার বোরহান উদ্দিন থানার হাসান নগর গ্রামের তছলিম মুন্সীর ছেলে।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাশকুর রহমান বলেন, ইংরেজীতে ‘রাহাত কবির’ নামক ফেসবুক আইডি থেকে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রের বিরুদ্ধে মিথ্যা এবং মানহানিকর তথ্য, বিভিন্ন ছবি-ভিডিও প্রচার সহ অন্যের পোস্ট শেয়ার করে নানা রকম গুজব রটানোর কাজে লিপ্ত ছিল রাহিদুল ইসলাম।
শনিবার (২৪ আগস্ট) একে খান এলাকায় অভিযান চালিয়ে গুজব রটানোর কাজে ব্যবহৃত ২টি মোবাইল সেট ও ২টি সীম কার্ডসহ তাকে গ্রেফতার করা হয়।
সহকারী পুলিশ সুপার মাশকুর রহমান বলেন, জিজ্ঞাসাবাদে রাহিদুল ফেসবুকসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এ ধরনের গুজব ছড়ানোর কথা স্বীকার করেছে। তার দেয়া তথ্য যাচাই-বাছাইয়ের ভিত্তিতে এই চক্রের সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান চলছে। আসামিকে আকবরশাহ থানায় হস্তান্তর করা হয়েছে।


