গোপালগ‌ঞ্জে বাস নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে খা‌দে প‌ড়ে তিনজন নিহত ও অন্তত ৩০ জন আহত

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগ‌ঞ্জে বাস নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে খা‌দে প‌ড়ে তিনজন নিহত ও অন্তত ৩০ জন আহত হ‌য়ে‌ছেন।

রোববার ভোরে সদর উপজেলার বেদগ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- পি‌রোজপুর সদর উপজেলার লাহু‌ড়ি গ্রা‌মের মহিউদ্দিন মৃধা (৩৫) ও তার ছেলে রাহাত মৃধা (৫)। অন্যজনের পরিচয় জানা যায়নি।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম রেজা জানান, ঢাকা থে‌কে ছেড়ে আসা পিরোজপুরগামী গো‌ল্ডেন লাইন প‌রিবহ‌নের এক‌টি বাস বেদগ্রাম এলাকায় নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে খা‌দে প‌ড়ে যায়। এতে বা‌সের নি‌চে চাপা প‌ড়ে এক শিশুসহ তিনজন নিহত ও কমপক্ষে ৩০ জন আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা পুলিশের সহায়তায় আহত‌দের উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতা‌লে পাঠা‌য়।

ওই বাসের যাত্রী ঢাকার জগন্নাথ বিশ্ব‌বিদ্যাল‌য়ের ছাত্র মাসুদ রানা জা‌নান, চালকের ঘুমের কারণে বাস‌টি নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে রাস্তার পা‌শে খা‌দে প‌ড়ে যায়।