গোসাইরহাটে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব, নিরব প্রশাসন

শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার নাগেরপাড়া ইউনিয়নের মলংচর নাগেরপাড়া, সামনযতসার ইউনিয়নের চরসামন্তসার, কোদালপুরের দাইমী কোদালপুর কুচাইপট্টি ইউনিয়নের চরমাইজারী, আলাওলপুর ইউনিয়নের সেনগুপ্ত ঢালী কান্দি গ্রামের ফসলি জমি ও টেকপাড় চরজালালপুর শাখা নদী থেকে অবৈধভাবে ভেকু (এক্সিভিকেটর) দিয়ে মাটি কাটার মহোৎসব চলছে।

বর্ষা মৌসুম ছাড়া সারাবছরই প্রকাশ্যে ঢাক-ঢোল পিটিয়ে মানুষ খেকো কাঁকরা গাড়ির মাধ্যমে উপজেলায় বিভিন্ন ইউনিয়নে ফসলি জমি থেকে ও নদীর পাড়ের মাটি কেটে বিভিন্ন ঘরবাড়িসহ জনবহুল সড়ক ও গ্রামীণ কাচাঁপাকা গাড়ি চালানোর অনুপযোগী রাস্তায় মাটি সরবরাহ করা হচ্ছে।

অপরিকল্পিত ও অবৈধভাবে মাটি কাটার ফলে একদিকে নদী ভাঙ্গন বৃদ্ধি পেয়েছে, পরিবেশ দূষন হচ্ছে। ভেকু দিয়ে মাটি কাটা বন্ধে এলাকাবাসী মানববন্ধনসহ উপজেলা প্রশাসনকে অবহিত করলেও রহস্যজনকভাবে প্রশাসন নিরবতা পালন করছে।

উপজেলা নির্বাহী অফিসার নুশরাত আরা খানম জানান, অবৈধভাবে ভেকু দিয়ে মাটি কাটার বিষয়ে শুনেছি। অভিযান করতে গেলে কাউকে পাওয়া যায় না তাই মোবাইলকোর্ট করা সম্ভব হয় না।