কিছুই জানেন না উপজেলা নির্বাহী অফিসার

ঘর পেয়েছি আল্লাহ দিয়েছে মানুষ ছিনিয়ে নিয়েছে

সি পি ইনভেস্টিগেশন এজেন্সী: ভোলা জেলার চরফ্যাশন উপজেলা চর নিজান (কালকিনী) এলাকার অসহায় হতদরিদ্র বিধবা মহিলা, মুজিব বর্ষের ঘর পেয়েছিলেন, সেই ঘর অন্য ব্যক্তি ছিনিয়ে নিয়েছে। উক্ত বিষয় গত ৪/৪/২০২৪ইং তারিখে চরফ্যাশন উপজেলার নির্বাহী অফিসার বরাবরে বিধবা মহিলার ভাই রুহুল আমিন একখানা অভিযোগ করেন। অভিযোগ পেয়ে নির্বাহী অফিসার লেখেন, চেয়ারম্যান ডালচর দ্রুত ব্যবস্থা নিন। একমাসের বেশী সময় অতিবাহিত হলেও কাজের কাজ কিছুই হয় নাই। আমরা মুঠোফোনে ঢালচর চেয়ারম্যান সালাম হাওলাদারের সাথে জানতে চেয়েছি, অসহায় মানুষদের উপহার হিসেবে ঘর দেওয়া কোন প্রকল্পের আমরা একে একে তাকে প্রশ্ন করি। মুজিব বর্ষের ঘর, নাকি আশ্রয়ন প্রকল্প, পূর্ণবাসন প্রকল্প, ওচ্ছ গ্রাম, নাকি আবাসন প্রকল্প, তিনি আমাদের কে জানান, এই ঘর কোন প্রকল্পের তা আমি নিজেও জানিনা, আমরা বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী অফিসার এর সাথে যোগাযোগ করি তিনি আমাদেরকে বলেন আমি আসার আগে এই ঘর গুলো নির্মান করা হয়েছে। আমি জেনে আপনাদেরকে জানাতে পারবো, আমরা ৪/৫ দিন পরে নির্বাহী অফিসারকে আবার ফোন করলে ফোন রিসিভ করেন এসিল্যান্ড, তিনি আমাদেরকে বলেন, নির্বাহী অফিসার ছুটিতে আছেন, উক্ত বিষয় সম্পর্কে এসিল্যান্ডকে অবগত করিলে তিনি আমাদেরকে বলেন, ঢাল চরের চেয়ারম্যানকে আগামীকাল আসতে বলেছি। তিনি আসলে বিষয়টি দেখব।