চট্টগ্রামে অভিযান চালিয়ে ইয়াবাসহ ১ জনকে গ্রেফতার

চট্টগ্রাম: নগরের টাইগার পাস মোড় রেলওয়ে মুক্তিযোদ্ধা কলোনি এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ ১ জনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (উত্তর) পুলিশ। গ্রেফতার মো. মোজাম্মেল হোসেন (৩২) আনোয়ারার বরুমছড়া এলাকার মৃত কালু মিয়ার পুত্র।

মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের পুলিশ পরিদর্শক দেবপ্রিয় দাশ জানান, শনিবার (০১ ফেব্রুয়ারি) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে রেলওয়ে মুক্তিযোদ্ধা কলোনি এলাকায় অভিযান চালানো হয়। এসময় ১ হাজার পিস ইয়াবাসহ মোজাম্মেলকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।