নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানার আগ্রাবাদ এলাকা থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকাল ১০টার দিকে আগ্রাবাদ বহুতলা কলোনির সামনে থেকে লাশটি উদ্ধার করা হয়। ওই যুবকের পরিচয় পওয়া যায়নি। তার আনুমানিক বয়স ৩০ বছর।
ডবলমুরিং থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম মহিউদ্দিন বলেন, লাশটি উদ্ধার করা হয়েছে। এখনো তার পরিচয় পাওয়া যায়নি।


