নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রামে চাল পাচারকালে গ্রেপ্তারকৃতদের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
পুলিশের আবেদনের প্রেক্ষিতে আজ রোববার বিকেলে চট্টগ্রাম মহানগর হাকিম হারুন-অর রশিদ শুনানি শেষে আসামিদের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আসামিরা হলেন- চট্টগ্রামের খাদ্য গুদামের ব্যবস্থাপক প্রণয়ন চাকমা, চাল পাচারে নিয়োজিত ট্রাক চালক শামসুল হুদা, হেলপার মিজানুর রহমান, মোহাম্মদ সফি ও মো. ওসমান। চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু প্রকাশ চক্রবর্তী আসামিদের রিমান্ড মঞ্জুরের সত্যতা নিশ্চিত করেছেন।
গত মঙ্গলবার দিনভর চট্টগ্রাম নগরীর দুই এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার ৯৬ বস্তা চাল আটক করে র্যাব-৭। এই সময় গ্রেপ্তার করা হয় খাদ্য কর্মকর্তাসহ পাঁচজনকে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নগরীর হালিশহর থানায় মামলা দায়ের করেছে র্যাব।


