জেলা প্রতিবেদকঃ চট্টগ্রামের পটিয়া উপজেলায় শ্বশুরবাড়ি যাওয়ার পথে স্বামীকে বেঁধে রেখে নববধূকে পালাক্রমে ধর্ষণ চার বখাটে।
গত ৭ জুন চট্টগ্রামের পটিয়া উপজেলার ৪ নম্বর কোলাগাঁও ইউপির বড়ুয়া পাড়ায় এ ঘটনা ঘটে।
লোকলজ্জার ভয়ে নববধূ ঘটনাটির কথা কাউকে বলতে না পারলেও দ্রুতই ছড়িয়ে পড়ে। পরে রোববার (১৪ জুন) ওই নববধূ পটিয়া থানায় উপস্থিত হয়ে চার ধর্ষকের নাম উল্লেখ করে একটি মামলা করেন।
এজাহারভুক্ত ওই চার ধর্ষক হচ্ছে কোলাগাঁও ইউপির খায়ের উল্লাহ সওদাগরের বাড়ির আবুল হোসেনের ছেলে হান্নান, একই ইউপির আজিজুল হক মেম্বারের বাড়ির বাদশা মিয়ার ছেলে মন্টু, ফোরকান মাঝির ছেলে জুয়েল এবং ছাত্তারের ছেলে মিন্টু।
মামলা সূত্রে জানা যায়, গত ৪ জুন ইসলামী শরীয়াহ মোতাবেক বোয়ালখালী উপজেলার এক বাসিন্দার সঙ্গে বিয়ে হয় ওই নববধূর। বিয়ের তিন দিন পর গত ৭ জুন বাপের বাড়ি থেকে স্বামীকে নিয়ে বোয়ালখালী শ্বশুরবাড়ি যাচ্ছিলেন নববধূ।
রাত পৌনে ৯ টার কোলাগাঁওয়ের উত্তর পাড়া ফোরকানিয়া মাদরাসার সামনে পৌঁছালে হঠাৎ চার যুবক মিলে তাদের পথরোধ করে তাদের টেনেহিঁচড়ে চিড়িঙ্গার পুকুর পাড় নামে একটি জায়গায় নিয়ে যায়। সেখানে স্বামীকে আলাদা করে আটকে রেখে পালাক্রমে রাত ১২টা পর্যন্ত নববধূকে জোর করে ধর্ষণ করে চার যুবক।
পরে ১২টার দিকে তাদের সেখানে ফেলে রেখে চলে যায় ধর্ষকরা। লোকলজ্জার ভয়ে প্রথম দিকে বিষয়টি গোপন রাখা হয়। পরে লোকমুখে বিষয়টি জানাজানি হয়ে গেলে আত্মীয়স্বজনদের পরামর্শে মামলা করে নববধূ।
অভিযুক্ত চারজন বিয়ের আগেও ওই নববধূকে বিভিন্ন সময়ে উত্যক্ত করতো।
পটিয়া থানার ওসি বোরহান উদ্দিন বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি। মামলার বাদীকে ফরেনসিক টেস্টের জন্য চট্টগ্রাম পাঠানো হয়েছে। আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।


