চট্টগ্রামে ১৯ হাজার পিস ইয়াবাসহ আটক দুই

নিজস্ব প্রতিবেদক; চট্টগ্রাম: আনোয়ারা উপজেলার চাতুরী চৌমুহনী এলাকায় অভিযান চালিয়ে ১৯ হাজার ৪০০ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শুক্রবার (১৬ আগস্ট) বিকেলে তাদের আটক করা হয় বলে জানান র‌্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার মো. মাশকুর রহমান।

আটক দুইজন হলেন- মো. রেজুওয়ান (২০) ও নুরুল বশর (৩২)।

মো. মাশকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আনোয়ারা উপজেলার চাতুরী চৌমুহনী এলাকায় অভিযান চালিয়ে মো. রেজুওয়ান ও নুরুল বশরকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ১৯ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।