চট্টগ্রাম বন্দরে বিয়ার ও ইয়াবা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরের ১৭ নং খাল সংলগ্ন এলাকা এবং আনোয়ারা উপকূলে পৃথক অভিযান চালিয়ে নিষিদ্ধ বিয়ার এবং ইয়াবা উদ্ধার করেছে কোস্ট গার্ড।

মঙ্গলবার চট্টগ্রাম কোস্টগার্ড পূর্বজোনের জাহাজ শেঠগং নিয়মিত টহলের সময় ইঞ্চিন বোটে তল্লাশি চালিয়ে এসব বিয়ার উদ্ধার করা হয়। এর মধ্যে ৪০৯ ক্যান বিয়ার রয়েছে ও দেড় হাজার পিস ইয়াবা বড়ি রয়েছে।

কোস্টগার্ডের জনসংযোগ কর্মকর্তা লে. ফখরুদ্দিন আহাম্মদ রাইজিংবিডিকে জানান, দুটি পৃথক অভিযানে ৪০৯ ক্যান বিয়ার ও ১৫৭৮ পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে। তবে অভিযানে কাউকে আটক করা যায়নি। এ ব্যাপারে পৃথক মামলা দায়েরের প্রস্তুতি চলছে।