আজিম উদ্দিন, চাঁপাই নবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে পৃথক বজ্রপাতে তিন উপজেলায় চার জনের মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে ৭ট থেকে ৯টার মধ্যে বজ্রপাত হলে এ হতাহতের ঘটনা ঘটে।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার জামতলা এলাকায় ধানের জমিতে কাজ করার সময় বজ্রপাতে মারা যান ওমর আলী নামে এক কৃষক, তিনি ভোলাহাট উপজেলার বাসিন্দা। এদিকে সদর উপজেলার ইসলাম ইউনিয়নের বাররশিয় গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে জহিরুল ইসলাম।
অন্যদিকে গোমস্তাপুর উপজেলার প্রসাদপুর গ্রামে বজ্রপাতে গুরতর অসুস্থ্য শরিফুল ইসলাম উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিলে চিকিৎসকরা তার মৃত ঘোষনা করেন। একই সময় ভোলাহাট উপজেলার দলদলি ইউনিয়নের মুশরিভুজা গ্রামে জমিতে কাজ করার সময় আনোয়ার হোসেন নামে এক কৃষক বজ্রপাতে মারা যান।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশন আলী, গোমস্তাপুর থানার ওসি মাহবুবুর রহমান, ভোলাহাট থানার ওসি সেলিম রেজা পৃথক এ চারটি বজ্রপাতে নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।


