আজিম উদ্দিন, চাঁপাই নবাবগঞ্জ: রাজধানী ঢাকার মহাসমাবেশ থেকে ঘোষিত দিনব্যাপী হরতাল শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। ভোর ৬টা থেকে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ন সড়কে যানবাহন
চলাচল কিছুটা সীমিত থাকলেও বেলা বাড়ার সাথে সাথে সড়ক মহাসড়কে ছোট ছোট যানবাহনের সংখ্যা বেড়েই চলেছে।
চাঁপাইনবাবগঞ্জ থেকে বিভাগীয় শহর রাজশাহীর উদ্দেশ্যে অন্য দিন খুব ভোরে বাস ছেড়ে গেলেও হরতালের কারণে তার ব্যতয় ঘটেছে। দুপুর ২টা পর্যন্ত রাজশাহীর উদ্দেশ্যে ৪ থেকে ৫টি বাস প্রায় খালি অবস্থায় ছেড়ে গেছে।
চাঁপাইনবাবগঞ্জ কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে উপজেলা সমূহে কোন বাস ছেড়ে যেতে দেখা যায়নি। কাউন্টার মাষ্টাররা বলছেন মালিক পক্ষ বাস ছাড়তে বললেও টার্মিনালে আসেননি কোন বাস চালক। আর যাত্রীরাও হরতালের কারণে আসেননি বাস টার্মিনালে।
এদিকে সপ্তাহের প্রথম অফিস দিন হলেও হরতালের কারণে ব্যাংকগুলোতে কাস্টমারের সংখ্যা রয়েছে খুবই সীমিত। আর অনাকাংক্ষিত ঘটনা এড়াতে ব্যাংকগুলোতে নেয়া হয়েছে আলাদা নিরাপত্তা ব্যবস্থা।
তবে হরতালে জেলায় কোথাও কোন অপৃতিকর ঘটনার খবর না পাওয়া গেলেও নিরাপত্তা ব্যবস্থা জোড়দার করেছে পুলিশ বিভাগ।


