চাঁপাইনবাবগঞ্জ সদরে বিআরডিবির চেয়ারম্যান নির্বাচিত হলেন শামসুল আলম

আজিম উদ্দিন, চাঁপাই নবাবগঞ্জ:  চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের (বিআরডিবি) ব্যবস্থাপনা কমিটির নির্বাচন মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। 

দুপুরে সদর উপজেলা পল্লী উন্নয়ন ভবনে নির্বাচনী কমিটির সভাপতি উপজেলা সমবায় অফিসার মোঃ শফিকুল ইসলাম নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। ভোটে ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আলহাজ্ব মুঃ শামসুল আলম। তিনি ভোট পেয়েছেন ৬৩ টি তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ ফারুক হোসেন ভোট পেয়েছেন ৫০ টি  

নির্বাচিতরা হলেন সহসভাপতি পদে রফিকুল ইসলাম, সদস্য পদে আব্দুল রহমান, তসলিম উদ্দীন, এরফান আলী, রহিমা বেগম সায়েরা বেগম। ফলাফল ঘোষণার সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ইয়াসিন আলী সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ এলাহী প্রমুখ।