আজিম উদ্দিন, চাঁপাই নবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে ভারতীয় ট্রাকের সিটের নিচ থেকে ভারতে পাচারের সময় ২৯৮ ভরি স্বর্ণসহ একজনকে ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ
সদস্যরা। উদ্ধার হওয়া স্বর্নের ওজন সাড়ে ৩ কেজি। অভিযানে সোনা পাচারে ব্যবহৃত ভারতীয় ট্রাকটিও জব্দ করে বিজিবি। জেলার শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দরের জিরো পয়েন্টে এসব স্বর্ণ উদ্বার করে ৫৯ বিজিবি ব্যাটালিয়ন।
আটককৃত ভারতীয় ট্রাক চালক ভারতের পশ্চিমবঙ্গের মালদা জেলার ইংলিশ বাজার থানার মহদীপুর গ্রামের মাফাজুল শেখের ছেলে রেন্টু শেখ (৪০) রবিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে ৫৯ বিজিবি ব্যাটলিয়ন ক্যাম্পে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান ।
এ বিষয়ের সত্যতা নিশ্চিত করে ৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আমীর হোসেন মোল্লা সোমবার পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তীতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৫৯ বিজিবির সোনামসজিদ বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮৫/১৮ এস হতে ৫ গজ বাংলাদেশের অভ্যন্তরে জিরো পয়েন্টের পানামা গেইটের সামনে অভিযান পরিচালনা করে বিজিবির একটি টহল দল। এ সময় ভারতীয় পন্যবাহী
ট্রাক সোনামসজিদ স্থলবন্দরে পন্য নামিয়ে ভারতে ফেরত যাবার সময় তল্লাসি চালানো হলে ড্রাইভারের সিটের নিচ থেকে ২ কোটি ২৮ লক্ষ ৭৫ হাজার ২১৩ টাকার ৩ কেজি ৪৭৬ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া স্বর্ণগুলো ১৫টি বার ও ৩৫টি তেজাবি পাকা স্বর্ণের টুকরো আকারে ছিল।
এ বিষয়ে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান অধিনায়ক।


