চিকুনগুনিয়া নিয়ন্ত্রণে হাইকোর্টে রিট

নিজস্ব প্রতিবেদক: ঢাকা, চট্রগ্রাম, সিলেট ও দেশের অন্যান্য অঞ্চলে চিকুনগুনিয়া নিয়ন্ত্রণে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।

সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. সুজাউদৌলা আকন্দ হাইকোর্টের সংশ্লিষ্ট বিভাগে রিট দায়ের করেন।

মঙ্গলবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের হাইকোর্ট বেঞ্চে এ আবেদনের ওপর শুনানি হতে পারে।