চিরিরবন্দরে আবারো অসুস্থ গরু জবাইয়ের দায়ে এক গো-ব্যবসায়ীর জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত

মোহাম্মাদ মানিক হোসেন, চিরিরবন্দর(দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দরে দেবিগঞ্জ বাজারে অসুস্থ গরু জবাইয়ের দায়ে এক গরু মাংস ব্যবসায়ীর বাবাকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। অভিযুক্ত ব্যবসায়ীর নাম ছলিম উদ্দিন (৫৫)। সে উপজেলার ফতেজংপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামের বাসিন্দা।
জানা গেছে, গতকাল বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে এসআই আব্দুল লতিফ সঙ্গীয় ফোর্সসহ উপজেলার দেবীগঞ্জ বাজারের মাংসের দোকানে অভিযান চালালে রুগ্ন গরু জবাই করে মাংস বিক্রির উদ্দেশে পসরা সাজানোর সময় মাংস আটক করলেও কসাই মো. রশিদুল ইসলাম (৩৮) পালিয়ে যায়। পরে সেখানে তার বাবা ছলিম উদ্দিন উপস্থিত থেকে তার ছেলেকে অসুস্থ গুরুর মাংস বিক্রির সহযোগিতা করায় তাকে আটক করে থানায় নিয়ে এসে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তার কাছ থেকে ১০ হাজার জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: গোলাম রব্বানী।
এ বিষয়ে চিরিরবন্দর অফিসার ইনচার্জ মো. হারেসুল ইসলাম সাথে কথা হলে তিনি জানান, তার ছেলে পলাতক রশিদুল ইসলামকে আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে ।