মোহাম্মাদ মানিক হোসেন চিরিরবন্দর(দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ইসলাম ধর্ম ও মহানবী (সাঃ) কে কটুক্তি করায় চিত্র রায় (২২) নামের একজনকে আটক করেছে চিরিরবন্দর থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার বিকেল সাড়ে ৪টায় উপজেলার সাতনালা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মানিক বাটি গ্রামে। চিত্র রায় ওই এলাকার মিস্ত্রি পাড়ার প্রভাষ রায়ের পূত্র বলে জানা গেছে।
জানাযায়, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে চিত্র রায় চিত্র নামের একটি ফেইসবুক আইডি থেকে মহানবী (সাঃ) ও ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি মূলক একটি লেখা আপলোড করে। এটি মুহুতের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেলে তাৎক্ষনিক দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুজন সরকার, চিরিরবন্দর নির্বাহী অফিসার আয়েশা সিদ্দীকা, চিরিরবন্দর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অধ্যক্ষ আহসানুল হক মুকুল, চিরিরবন্দর থানার অফিসার্স ইনচার্জ সুব্রত কুমার, ইউপি চেয়ারম্যান ফজলুর রহমান ফোর্স নিয়ে চিত্র রায়ের বাড়িতে হাজির হয়।
পরে সেখানে তাকে পাওয়া গেলে ওই এলাকায় তার নানা বাড়ি ধনেশা পাড়া অতুল চন্দ্র রায়ের বাড়ি থেকে তাকে আটক করা হয়।

এ ব্যাপারে চিরিরবন্দর থানার অফিসার্স ইনচার্জ সুব্রত কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।


