জেলা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গা সদর উপজেলার গোপিনাথপুর গ্রামে ছয় বছরের এক শিশুকে ধর্ষণ মামলার প্রধান আসামি আব্দুল মালেককে (৫০) যশোরের ঝিকরগাছা থেকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে ঝিকরগাছা উপজেলার নোয়ালি গ্রামে তাকে গ্রেফাতার করা হয়।
গ্রেফতার আব্দুল মালেক ঝিনাইদহ জেলার হরিনাকুন্ডু উপজেলার সোনাতনপুর গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে।
শনিবার দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে অতিরিক্ত পুলিশ সুপার কানাই লাল সরকার জানান,
তিনি জানান, গত বুধবার দুপুরে ঝিনাইদহ সদর উপজেলার গোপিনাথপুর গ্রামের এক ভ্যানচালকের ছয় বছরের শিশুকন্যাকে জনশূন্য বাড়িতে নিয়ে ধর্ষণ করে প্রতিবেশী আব্দুল মালেক। এরপর শিশুটি বাড়ি ফিরে অসুস্থ্য হয়ে পড়লে বৃহস্পতিবার রাতে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
ওই দিনই শিশুটির মা বাদী হয়ে আব্দুল মালেকের নাম উল্লেখ করে চুয়াডাঙ্গা সদর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, ঘটনার পর থেকেই পলাতক ছিলেন অভিযুক্ত আব্দুল মালেক। শুক্রবার দিবাগত রাতে প্রযুক্তির মাধ্যমে ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিশ্চিত হওয়া যায় তিনি যশোরের এক আত্মীয় বাড়িতে অবস্থান করছেন। পরে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের একটি দল যশোরের ঝিকরগাছা উপজেলার নোয়ালি গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।


