চৌগাছা প্রতিনিধিঃ যশোরের চৌগাছায় থানা পুলিশের অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল ও গাজাসহ পৃথক পৃথকভাবে ৪ জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলো উপজেলার বেড়গোবিন্দপুরের গোবিন্দ বিশ্বাসের ছেলে সবুজ বিশ্বাস, ঝিকরগাছা থানার সন্তোসনগর গ্রামের আব্দুল খালেকের ছেলে সাইফুল ইসলাম, চৌগাছার দুলালপুর গ্রামের শাহাজান মোল্লার ছেলে হিরক মোল্লা এবং হাকিমপুর গ্রামের মৃত দরবেশ আলীর ছেলে আব্দুল মোমিন।
চৌগাছা থানা সূত্রে জানা যায় থানার অফিসার ইনচার্জ রিফাত খান রাজীব এর নির্দেশনায় গতকাল মঙ্গলবার (২২ অক্টোবর) দিনে ও রাতে এস আই গিয়াস, এ এস আই ইব্রাহিম, এ এস এই সুমন, এ এস আই সাইদুল পৃথক পৃথক অভিযান চালিয়ে উক্ত চার জনকে গ্রেফতার করেন। পৃথক পৃথকভাবে গ্রেফতারের সময় তাদের নিকট থেকে ১০০ বোতল ফেন্সিডিল, ৩০০ গ্রাম, ৩০০ গাজা উদ্ধার করা হয়।
থানার অফিসার ইনচার্জ রিফাত খান রাজিব আটকের সত্যতা নিশ্চিত করে বলেন আসামীদেরকে মামলা দিয়ে চালান দেওয়া হয়েছে।


